ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী ও বাবার সঙ্গে ঝগড়ার পর যুবকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ায় মোটরসাইকেল বন্ধক রাখা নিয়ে স্ত্রী ও বাবার সঙ্গে ঝগড়ার জের ধরে অভিমান করে হাসিবুল ইসলাম হাসিব (৩০) নামে এক পরিবহণ ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে শহরের কাটনারপাড়া বেনীকুন্ড লেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া জানান, দুপুরে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাসিবুল ইসলাম হাসিব বগুড়া শহরের দত্তবাড়ি মোড়ের কাছে কাটনারপাড়া বেনীকুন্ড লেনে মোস্তফা নুরুল ইসলামের ছেলে। তিনি দুই সন্তানের বাবা। হাসিব তার বাবার পরিবহন ব্যবসা দেখাশোনা করতেন। ব্যক্তিগত কিছু ধারদেনা থাকায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

কয়েকদিন আগে হাসিব তার মোটরসাইকেল একজনের কাছে বন্ধক রাখেন। পরে তার বাবা ও স্ত্রী টাকা পরিশোধ করে মোটরসাইকেল ফিরিয়ে আনেন। হাসিব রোববার মোটরসাইকেলটি আবারো বন্ধক বা বিক্রি করে দেন। এ নিয়ে প্রশ্ন করলে বাবা ও স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়।

সোমবার সকালে তিনি বাড়ির বাহির থেকে নাস্তা করে এসে শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর কাঁথা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় ফ্যানের ঝুলতে দেখেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, হাসিবের লাশ খাটে শোয়ানো অবস্থায় পান। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও নিশ্চিত হতে লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রী ও বাবার সঙ্গে ঝগড়ার পর যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১২:০০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১