ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনা প্রতিরোধে ৩ বিধিনিষেধের পরামর্শ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস প্রতিরোধে তিনটি বিধিনিষেধের আওতায় রাখার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।

অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো এখনও বিধিনিষেধের আওতায় থাকা উচিত। তার মধ্যে প্রথমেই আছে, পর্যটন কেন্দ্রগুলো খুলে না দেওয়া। দ্বিতীয়ত সব সভা-সমাবেশ বন্ধ করে দিতে হবে। হোক সেটা রাজনৈতিক, দলীয় বা ধর্মীয়। তৃতীয়ত রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও যেন সেখানে বসে খাওয়া এবং আড্ডা না দেওয়া। সেখানে শুধু খাবার বিক্রি হবে। এই তিনটি বিষয়ে বিধিনিষেধ আরোপের জন্য আমরা সরকারকে বলেছি।

তিনি বলেন, আরও কয়েকদিন আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। তারপর সেই অবস্থা অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে। না হলে আমাদের বড় কোনো বিপদের মুখোমুখি হতে হবে। আমরা লকডাউনের ফল পেয়েছি। দেশে সংক্রমণ হার যেখানে ছিল ৩২ শতাংশের বেশি, এখন তা ১২ শতাংশ কমে ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। আমরা মনে করি, এটা অবশ্যই লকডাউনের কারণে কমেছে। তার মানে লকডাউন কার্যকর হয়েছে। সুতরাং এ মুহূর্তে বিধিনিষেধগুলো তুলে নেওয়ার ব্যাপারে আমাদের আরেকটু ভেবে নেওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনা প্রতিরোধে ৩ বিধিনিষেধের পরামর্শ

আপডেট সময় ১১:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১