ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেসবুকে দুই সাংসদকে প্রাণনাশের হুমকি: বাবা-ছেলে গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

ফেসবুকে সাতক্ষীরার দুজন সাংসদকে জীবননাশের হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাবাকেও গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দেবহাটা উপজেলার বালিয়াঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুফ হোসেন (২১)।

বুধবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ৮ আগস্ট ‘আজয়ালি জান নেই’ ও ‘কালিমা মা’ – নামে দুটি ফেসবুক আইডি ব্যবহার করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডা. আ ফ ম রুহুল এবং সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবিকে হুমকি দেয়া হয়।

হুমকিমূলক ফেসবুক পোস্টে বলা হয়, এই “দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দিবো, আমাদের সব লোকদের বলে দেও, এই দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার একেবার মেরি ফেলি দিতে হবে, কোটি টাকা।”

এ ঘটনায় দুজন সাংসদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

ডায়েরির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পোস্টদাতা ইউসুফ হোসেনকে শনাক্ত করে পুলিশ। পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটটি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড, একটি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি ও ‘জঙ্গিবাদের উস্কানিমূলক’ কিছু বই উদ্ধার করা হয়। অভিযানের সময় ইউসুফ হোসেন ও তার মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী জিয়াউর বিন সেলিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ফেসবুকে দুই সাংসদকে প্রাণনাশের হুমকি: বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১