ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে কোরবানি পশুর হাট বসবে ২২ স্থানে

অাকাশ নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু কেনা-বেচার জন্য এবার রাজধানীতে ২২টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী কোরবানির ঈদ সামনে রেখে এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় নয়টি মিলিয়ে মোট ২২টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে।

কোরবানির ঈদ উপলক্ষে সারাদেশের পশুর হাটগুলো জমজমাট হয়ে ওঠে রাজধানীর দুই সিটি করপোরেশন অস্থায়ী হাটসহ। ঢাকার দুই সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, গত বছর রাজধানীতে সম্ভাব্য পশু কোরবানির সংখ্যা ছিল তিন লাখ ৬১ হাজার ৪১০টি। তার পূর্বের বছরে যা ছিল তিন লাখ ৪১ হাজার ৪১০টি। সংশ্লিষ্টদের প্রত্যাশা এ হিসাব অনুযায়ী এ বছরও কোরবানির পশু বেচাবিক্রি বাড়বে।

অন্যদিকে ডিএনসিসি সূত্রে জানা গেছে, এ বছর তারা মোট নয়টি অস্থায়ী কোরবানির পশুর হাটের অনুমতি দিয়েছে। এর মধ্যে আছে- কুড়িল, বসিলা, মিরপুর ডিওএইচএস, উত্তরার ১৫নং সেক্টর, খিলক্ষেত বনরূপা, আশিয়ান সিটি, ভাটারার সাঈদনগর, আফতাব নগর ও মিরপুরের ৬নং সেকশন।

এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নাগরিক দুর্ভোগসহ নগরীর রাস্তাঘাট যাতে অপরিষ্কার না হয় এবং পশু আনা-নেয়ার ফলে যাতে যানজট সৃষ্টি না হয় সে বিষয় এবার বিবেচনা করা হয়েছে।

রাজধানীর এক বাসিন্দা তিনি বলেন, আমরা চার ভাই মিলে প্রতি বছর বিভিন্ন কোরবানির হাট থেকে চারটি করে গরু কিনি। কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হয়। তিনি আরও বলেন, পশুর হাটের চাঁদাবাজিও বন্ধ করতে হবে। পাশাপাশি সেখানে সিসি ক্যামেরা ও ভ্রাম্যমাণ আদালত থাকলে ক্রেতারা কিছুটা হলেও ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে কোরবানি পশুর হাট বসবে ২২ স্থানে

আপডেট সময় ০৭:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭