ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাইগাররা বিশ্রামে, কাঠফাটা রোদেও অনুশীলনে অজিরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। আজ তাই বিশ্রামে আছে টাইগাররা।

অন্যদিকে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়া দল তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া। তাইতো ঢাকার কাঠফাটা রোদেও কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করল সফরকারীরা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন করেছে অজিরা। তবে আজ সকাল থেকেই ঢাকায় প্রচণ্ড রোদ। গরমে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সেসব ভুলে সিরিজে ফিরতে মরিয়া ম্যাথু ওয়েডরা নেমে পড়লেন প্রস্তুতিতে সেরে নিতে।

বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় অজিদের সমালোচনায় মুখর অস্ট্রেলিয়ার গণমাধ্যম। তীব্র সমালোচনার বান ধেয়ে আসছে মিচেল স্টার্কদের দিকে। বাংলাদেশের সামনে তাদের অসহায় আত্মসমর্পণ হজম করতে পারছে না অজি মিডিয়াগুলো। বাংলাদেশি বোলারদের বল বুঝতেই পারছেন না অজি ব্যাটসম্যানরা। দলটির স্পিনার অ্যাস্টন অ্যাগার তা স্বীকারও করে নিয়েছেন। তাই টাইগার বোলারদের সামলানোর উপায় খুঁজতে প্রচুর অনুশীলন করছেন তারা।

নিজেদের ঝালিয়ে নিতে আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মিরপুরে অনুশীলনে নামে অস্ট্রেলিয়া দল। অর্থাৎ তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই না। সময় নষ্ট না করে যে কোনো মূল্যেই তৃতীয় টি-টোয়েন্টি জিততে তারা মরিয়া। অপরদিকে বাংলাদেশের খেলোয়াড়রা আপাতত উপভোগ করছেন একদিনের ছুটি। এরপর আবার টানা দুই ম্যাচ পর মিলবে এমন বিশ্রাম। সিরিজে এগিয়ে থাকার আনন্দটা তাই হোটেলরুমে বসেই উপভোগ করছেন মাহমুদউল্লাহ-সাকিবরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল লাখের ঘর

টাইগাররা বিশ্রামে, কাঠফাটা রোদেও অনুশীলনে অজিরা

আপডেট সময় ০৭:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১