ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

পচা সরকার পচা চাল আমদানি করছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

‘ভোটারবিহীন সরকার পচা সরকার। পচা সরকারই পচা গম-চাল আমদানি করতে পারে। পচা গমের পর এবার আমদানি করা হয়েছে পচা চাল। পচা চাল নিয়ে দেন-দরবার করতে গিয়ে দুদিন আগে ফাঁস হয়ে যায় পচা চালের গোমর। চালগুলো একেবারেই খাওয়ার অনুপযোগী এবং নিম্নমানের। ব্যবসায়ীরা এ কথা বললেও খাদ্য বিভাগ বলছে অত্যন্ত নিম্নমানের।’

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপি নেতা আরো বলেন, অথচ চাল সংকট ও খাদ্য নিরাপত্তা এবারের সংসদ অধিবেশনে আলোচনায় গুরুত্ব পেল না। সত্যিকার অর্থে যেটা জনসাধারণের মরা-বাঁচার বিষয়।

রুহুল কবির রিজভী আরো বলেন, ‘ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসন ও লুটেরা নীতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ এখন শূন্যের কোঠায়। বিনিয়োগ না হওয়ায় এবং উৎপাদন দিন দিন কমতে থাকায় আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে দেশ। ফলে আমদানি খাতে ব্যয় বাড়তে থাকায় বাইরের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েই চলেছে। সাত বছরের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি চলতি অর্থবছরের প্রথম মাস শেষে এই ঘাটতি দাঁড়িয়েছে গত বছরের জুলাইয়ের চেয়ে চার গুণের বেশি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশে একদলীয় শাসন বিদ্যমান থাকায় পোশাক রপ্তানিতে ধ্স, সরকারের চরম ব্যর্থতার কারণে বিদেশে কর্মক্ষম শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে। ফলে রেমিট্যান্স প্রবাহের ক্রমাবনতি, চামড়াশিল্পে ব্যাপক ধ্স, বিশেষ করে আর্থিক খাতে ভয়াবহ নৈরাজ্য ও লুটপাটের কারণে দেশে বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই। যে কারণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সুতরাং বর্তমানে ভয়াবহ খাদ্য সংকটের পাশাপাশি সীমাহীন বেকারত্ব যদি অব্যাহত থাকে, তাহলে কোনোভাবে দুর্ভিক্ষ ঠেকানো যাবে না।’

‘দেশ মহাবিপর্যয়ের মধ্যে থাকলেও সরকারের বিরোধীদল দমনের কোনো কমতি নেই। সীমাহীন ক্ষোভ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে রোহিঙ্গা ইস্যু ও চাল সংকটের মধ্যেও দেশব্যাপী গ্রেপ্তার, হামলা-মামলা, বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘরে আক্রমণ অব্যাহত রয়েছে’, যোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পচা সরকার পচা চাল আমদানি করছে: রিজভী

আপডেট সময় ০২:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭