ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃত্রিম যন্ত্র ছাড়াই শ্বাস নিচ্ছেন মেয়র আনিসুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য ছাড়াই নিজে শ্বাস নিতে পারছেন। তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়েছে। তবে চিকিৎসকরা তাকে এখনও ঘুম পাড়িয়ে রেখেছেন। তার সার্বিক চিকিৎসা চালানো হচ্ছে এ অবস্থাতেই।

মেয়র আনিসুল হকের পারিবারিক বন্ধু আবদুন নূর তুষার এ তথ্য জানিয়েছেন।

লন্ডনের একটি হাসপাতালে মেয়র আনিসুল হকের চিকিৎসা চলছে। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবদুন নূর তুষার বলেন, ‘মেয়রকে এখন পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখা হলেও ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন চিকিৎসকরা। উনি এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা মেয়রকে নতুন কিছু ওষুধ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগে আমি লন্ডন থেকে ফেরার সময়েই তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়েছিল। এখন পর্যন্ত তিনি যন্ত্রের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারছেন।’

মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের বরাত দিয়ে তুষার জানান, ‘নিজ থেকে স্বাভাবিকভাবে ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠার পর তার শরীরে রোগটি কতখানি প্রভাব ফেলেছে, সে ব্যাপারে ধারণা পাওয়া যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কৃত্রিম যন্ত্র ছাড়াই শ্বাস নিচ্ছেন মেয়র আনিসুল হক

আপডেট সময় ০২:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭