ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিটি করপোরেশনে মডার্না-জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ৭ আগস্ট দেশে টিকাদান ক্যাম্পেইন চলাকালীন সিটি করপোরেশন এলাকায় মডার্নার ভ্যাকসিন ও জেলা-উপজেলায় সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হস্তান্তর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কত সংখ্যক ভ্যাকসিন জেলা উপজেলায় যাবে জানতে চাইলে ইপিআই প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স চৌধুরী বলেন, আজ যে ভ্যাকসিন এসেছে এবং আগে যে ভ্যাকসিন রয়েছে তার সংখ্যা সমন্বয় করে মোট কি পরিমাণ ভ্যাকসিন যাবে তা স্বাস্থ্যমন্ত্রী জানাবেন।

‘টিকা ছাড়া বাইরে ঘোরাঘুরি করা যাবে না’ এই নির্দেশনার বর্তমান প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইপিআই প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স চৌধুরী বলেন, ক্রমান্বয়ে আমাদের দেশে ভ্যাকসিন আসছে। তবে এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে একদিনেই তো সবাইকে ভ্যাকসিন দিতে পারবো না। ক্রমান্বয় সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকাদান কর্মসূচি চলাকালীন একদিনে প্রচুর পরিমাণে ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, যারা বিদেশগামী তাদের সবাইকেই টিকার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যেই অনেকে টিকা নিয়েছেন। যারা নেইনি তাদের অবশ্যই এই টিকার আওতাভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে জাপান থেকে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা ঢাকায় এসেছে। জাপান সরকার জানিয়েছে আগামীতে অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে বাংলাদেশে। এ পর্যন্ত তিনটি চালানে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার মোট ১৬ লাখ ৪৩ হাজার ১০০ ডোজ টিকা এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিটি করপোরেশনে মডার্না-জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা

আপডেট সময় ০৬:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১