ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেতুমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ, ৬টি ককটেল উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল, ১টি বিস্ফোরিত ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা সড়কে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে রয়েছে। তবে কে বা কারা দিনদুপুরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে ওসি কিছু জানাতে পারেননি।

ওসি আরও জানান, মন্ত্রীর বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কের ফাঁকা জায়গায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া ৫টি অবিস্ফোরিত ককটেল ও একটি কার্তুজ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, এটি একটি সাজানো নাটক। বসুরহাট-দাগনভূঞা সড়ক একটি আঞ্চলিক মহাসড়ক। এ সড়কে বারবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাদের মির্জা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। যুক্তরাষ্ট্র থেকে কাদের মির্জার নির্দেশে কোম্পানীগঞ্জকে অস্থিতিশীল রাখতে এবং প্রতিপক্ষের নেতাকর্মীদের ফাঁসানের জন্য তার অনুসারীরা এমন ঘটনা ঘটিয়েছে।

এ সময় তিনি পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান, তারা যেন বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদঘাটন করে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমি সার্কেল এসপিসহ অফিসার পাঠিয়েছি; তাদের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে বিকালে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে মাস্টারপাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের অনুসারী আসিফ (১৮) নামে একজনকে পিটিয়ে আহত করে মেয়র কাদের মির্জা অনুসারীরা। আহত আসিফকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নেওয়ার সময় নার্সিং হোমের সামনে মেয়র কাদের মির্জার অনুসারী সাইফুল ইসলামকে (২৮) একা পেয়ে পিটিয়ে আহত করে।

আহত আসিফ বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের বেলায়েত হোসেনের ছেলে এবং সাইফুল ইসলাম চরকাঁকড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আবদুর রশীদের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেতুমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ, ৬টি ককটেল উদ্ধার

আপডেট সময় ১০:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১