ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে নবজাতক ফেলে পালিয়ে গেলেন মা

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার রাত ১০টায় ডেলিভারির পরেই এক নবজাতক ছেলেকে ফেলে পালিয়েছেন তার মা-বাবা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার জানান, বর্তমানে ওই নবজাতক হাসপাতালের হেফাজতে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সের তত্ত্বাবধানে রয়েছে। ওই দম্পতি নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে; কিন্তু দত্তক দেওয়া যাবে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের রেজিস্টারে নবজাতকের মাতা অর্চনা বড়ুয়া ও স্বামী সুবোধ বড়ুয়া নাম ঠিকানা লিপিবদ্ধ করা হয়। তাদের ঠিকানা বাঁশখালী পৌরসভার জলদী ২ ওয়ার্ড লেখা থাকলেও ওই ঠিকানা সঠিক নয়।

এ বিষয়ে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন বড়ুয়া বলেন, নবজাতকের পিতা-মাতার সঠিক সন্ধানে পুলিশ ও পৌর প্রশাসনের লোকজন অনেক অনুসন্ধান চালিয়েছে। উল্লেখিত নামে আমার ২ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়াপাড়া এলাকায় কাউকে পাওয়া যায়নি।

বাঁশখালী থানার এসআই আক্তার হোসেন জানান, এ বিষয়ে তদন্ত চলছে আমরা ওই নবজাতক শিশুটিকে তার মা-বাবার কাছে ফেরত দেওয়ার চেষ্টা চলছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, আইনি প্রক্রিয়া ছাড়া দত্তক দেওয়া সম্ভব নয়। নবজাতক শিশুটির প্রকৃত পিতা-মাতার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে নবজাতক ফেলে পালিয়ে গেলেন মা

আপডেট সময় ১০:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১