ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

একটি মসজিদ নির্মাণ করে যেতে চাই: মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রায় চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। এমন মহাগুরুত্বপূর্ণ সিরিজে নেই পঞ্চপাণ্ডবের অন্যতম উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। তবে মুশফিকের না থাকাটা তামিমের মতো ইনজুরিগত নয়। সিরিজে খেলার জন্য শতভাগ প্রস্তুত ছিলেন মুশফিক।

কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আপত্তিতেই সিরিজ থেকে ছিটকে গেছেন মি. ডিপেন্ডেবল।

তাদের তৈরি কোয়ারেন্টিন নিয়মের মারপ্যাঁচে পড়েছেন মুশফিক। বিষয়টি নিয়ে হতাশাও প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

দল যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন টিভি সেটের সামনে বসে সতীর্থদের খেলা উপভোগ করা ছাড়া আর কিছুই করার নেই মুশফিকের।

তবে সময়টা পরিবারের সঙ্গে বেশ ভালোই উপভোগ করতে পারছেন মুশফিক। পূরণ করে নিতে পারছেন নিজের ইচ্ছাগুলো।

সুযোগ ও সময় পেলে কী কী ইচ্ছা পূরণ করবেন মুশফিক? গত মাসে এক গণমাধ্যমে সাক্ষাৎকালে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানকে এ কথা জিজ্ঞেস করা হয়।

জবাবে মুশফিক হেসে বলেন, অনেক ইচ্ছাই তো আছে। অনেক ইচ্ছা, স্বপ্নপূরণ হয়নি এখনও। সেই সামর্থ্যও হয়নি সেভাবে।

সাংবাদিকরা ফের জিজ্ঞেস করেন— ধরুন আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেলেন, তবে কোন তিনটি ইচ্ছা পূরণ করবেন?

মুশফিকের সরল জবাব, ‘চেরাগ না পেলেও কিছু ইচ্ছা পূরণ করতে চাই। প্রথমটি হলো— একটি মসজিদ নির্মাণ করে যেতে চাই। দ্বিতীয়টি হলো— এতিমদের জন্য একটি জায়গা করে যাওয়া, যেখানে তারা সবসময় থাকতে পারবে। আর তৃতীয়টি— একটি হাসপাতাল করে যাওয়ার ইচ্ছা আছে। সেখানে যেন সবাই বিনামূল্যে চিকিত্সাসেবা পায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি মসজিদ নির্মাণ করে যেতে চাই: মুশফিক

আপডেট সময় ০১:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১