ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইংল্যান্ডকে হারাতে ভারতীয় পেসারদের যে পরামর্শ দিলেন শোয়েব আখতার

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী বুধবার (৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বিরাট কোহলির ভারত প্রথম টেস্টে মুখোমুখি হবে জো রুটদের। ইংল্যান্ডের পিচে নিজ দলের বোলারদের ওপরই এই সিরিজে ভারতকে নির্ভর করতে হবে।

আর প্রথম টেস্ট শুরুর আগে শোয়েব আখতার পরামর্শ দিলেন ভারতীয় দলের পেসারদের। সাবেক কিংবদন্তি পাকিস্তানি এই তারকা বোলার ইংল্যান্ড বধের নীল নকশা ছকে দিলেন ভারতকে। শোয়েব আখতার বলেন, ইংলিশ বোলাররা এগিয়ে থাকবে ঠিকই। বিশেষত আর্চার (যদিও চোটের জন্য প্রথম দুই টেস্টে নেই আর্চার), অ্যান্ডারসন। আমরা সবাই জানি অ্যান্ডারসন এবং কোহলির ইতিহাস।

তিনি বলেন, ঘরের মাঠে খেলছে বলে ইংল্যান্ড অবশ্যই এগিয়ে। অনেকেই মনে করত যে আমি ব্রাউন্সার দিতাম বলে আগ্রাসী ছিলাম। কিন্তু তা একদমই না। আমি আগ্রাসী ছিলাম কারণ ঠিক জায়গায় আঘাতটা করতে পারতাম গতির বৈচিত্র্যে। আমি ভারতীয় বোলারদের বলব শুধু এটাই মনে রাখতে যে, ঠিক জায়গায় আঘাত করতে হবে আগ্রাসী মেজাজে আর প্রচুর গতিতে। এর সঙ্গে বোলিংয়ে যেন বৈচিত্র্য থাকে। এটাই সবেচেয়ে গুরুত্বপূর্ণ। একবার আগ্রাসনটা খুঁজে নিয়ে সঠিত লেন্থে বল করে যেতে হবে। এখান থেকে সরলে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডকে হারাতে ভারতীয় পেসারদের যে পরামর্শ দিলেন শোয়েব আখতার

আপডেট সময় ০৯:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১