ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের মীরসরাইয়ে মাইমুনা মাহি (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সাহেরখালীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোরের বাজার এলাকার বেলু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাইমুনা উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক গ্রামের মেহেরুল মুন্সী বাড়ির মৃত নিজাম উদ্দিনের মেয়ে। তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, ৪ মাস আগে মাইমুনার সঙ্গে সাহেরখালী ইউনিয়নের ভোরেরবাজার এলাকার ভেলু ড্রাইভার বাড়ির মো. ইউনুস মিয়ার ছেলে ইকবাল হোসেন রিপনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোভাবে সংসার চলছিল। তার পড়াশোনা নিয়ে গত কিছুদিন ধরে শাশুড়ির সঙ্গে মনোমালিন্য চলছে বলেও জানা গেছে। এজন্য স্বামী রিপনকে নিয়ে মাইমুনা আলাদা হয়ে যান।

নিহতের স্বামীর দাবি, শনিবার দুপুরে স্বামী-স্ত্রী দুইজনই একসঙ্গে দুপুরের খাবার খান। সন্ধ্যার পর স্বামী রিপন বাহির থেকে এসে দেখেন দরজা খোলা এবং ভেতরে গিয়ে দেখেন ঘরের তীরের সঙ্গে লাশ ঝুলছে।

নিহত মাইমুনার বোন রাজিয়া সুলতানা অভিযোগ করেন, শাশুড়ি প্রায়ই আমার বোনকে বকাঝকা করতেন। শনিবারও মাইমুনাকে বকাঝকা করেছেন। এজন্য সে আত্মহত্যা করেছে। আমরা এই দোষীদের শাস্তি চাই। এ বিষয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করব।

মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে ভিকটিমের লাশ উদ্ধার করা থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা। তবে ঘটনার সঠিক তদন্ত ও করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১