ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অভিজ্ঞ কোহলির সঙ্গে বাবরের তুলনা করা ঠিক নয়’

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সালমান বাট বলেছেন, বাবর আজম এবং বিরাট কোহলির মধ্যে কোনো তুলনা নেই। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার আর বাবর আজম তুলনামূলকভাবে নতুন। পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন। তবে কোহলির পর্যায়ে যেতে হলে বাবরকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।

তিনি আরও বলেছেন, বিরাট কোহলি ম্যাচ জয়ের জন্য সতীর্থদের কাছ থেকে যে সাপোর্ট পান বাবর আজমের চারপাশে সেই সমর্থন নেই। কোহলি ব্যর্থ হলেও ভারত জিততে পারে কারণ দলে আরও বেশ কিছু তারকা রয়েছে, কিন্তু পাকিস্তান দলে বাবর আজম ব্যর্থ হলে দলের জয় অসম্ভব হয়ে যায়।

ইউটিউব চ্যানেলে সালমান বাট আরও বলেছেন, এই মুহুর্তে বাবর আজম যুবক, কোহলির মতো অভিজ্ঞতা তার নেই। তাছাড়া বাবর দলে প্রায় একাকী পারফর্ম করে। তার কাছে রিজওয়ানের সমর্থন থাকলেও অন্যরা মাঝে মধ্যে পারফর্ম করে থাকে।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন- কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন কোহলি।

টেস্ট ও ওয়ানডে মিলে সর্বোচ্চ ১০০ সেঞ্চুরির ইতিহাস গড়ে অবসর নেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন। টেস্ট ও ওয়ানডে মিলে ইতোমধ্যে ৭০ সেঞ্চুরি করেছেন কোহলি। টেন্ডুলকারকে স্পর্শ করতে কোহলির আর প্রয়োজন ৩০টি শতক।

ক্রিকেট মাঠে কোহলি যেভাবে দাপুটে ব্যাটিং করছেন, এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে ১০০ সেঞ্চুরি পেতে তেমন বেগ পাওয়ার কথা নয়!

ক্রিকেট ক্যারিয়ারের বয়স, রেকর্ড, পরিসংখ্যান, অর্জন, প্রাপ্তিতে কোহলির সঙ্গে তুলনাই চলে না পাকিস্তানের অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান বাবর আজমের।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বাবর। কোহলি ততদিনে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। কোহলির সেঞ্চুরি এখন ৭০টি, বাবরের ২০টি। পারফরম্যান্সে অন্যান্য অনেক পার্থক্য তো আছেই।

তবু তুলনাটা প্রায়ই চলে দুজনের রান ক্ষুধা, তাড়না ও ব্যাটসম্যানশিপের কারণে। বেশ কয়েকটি মাইলফলকে কোহলির চেয়ে দ্রুতগতিতেই এগোচ্ছেন বাবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অভিজ্ঞ কোহলির সঙ্গে বাবরের তুলনা করা ঠিক নয়’

আপডেট সময় ১১:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১