ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের ‘শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে’ মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি

সংক্রমণের শীর্ষে ঢাকা, সর্বনিম্ন রাজশাহীতে

আকাশ জাতীয় ডেস্ক:

লকডাউন ঘোষণা করেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়নি। মৃত্যুও দুইশ’র গণ্ডি থেকে নিচে নামছে না। এই মুহূর্তে সারাদেশে সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা জেলায়। আর সবচেয়ে কম সংক্রমিত হয়েছে রাজশাহী জেলায়।

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তকরণের হার বিবেচনায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এই তথ্য জানান অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৯ হাজার ১২৮ জন। ঢাকার পরে অবস্থান বন্দরনগরী চট্টগ্রামের। সেখানে এখন পর্যন্ত ৭৪ হাজার ১৯৩ জন রোগী শনাক্ত হয়েছেন। আর সবচেয়ে কম রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন রাজশাহীতে। সেখানে মোট ১৮ হাজার ৮০৮ জন রোগী আমরা শনাক্ত করতে পেরেছি।

নাজমুল ইসলাম বলেন, আমরা যদি রোগী সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা পাশাপাশি রাখি তাহলে বরিশাল বিভাগের শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুর হার ২ শতাংশ। ঢাকায় সেটি ১.৩ শতাংশ, রংপুর বিভাগে ২.৪ শতাংশ।

তিনি আরও বলেন, গত ২৩ জুলাই থেকে দেশে কঠোর বিধিনিষেধ চলছে, সেক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধে সবাইকে দায়িত্ববান হতে হবে। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববান আচরণ করতে হবে। তাহলেই আমাদের কর্মসূচিগুলো সফলতার মুখ দেখবে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী অবস্থা ঠেকাতে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। ২৩ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন ১৫ দিন চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

সংক্রমণের শীর্ষে ঢাকা, সর্বনিম্ন রাজশাহীতে

আপডেট সময় ০৪:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১