ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি আবেদন শুরু আজ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হয়েছে। করোনার সংক্রমণ রোধে স্থগিত হওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তির এ আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে আগামী ১৬ আগস্টের মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে স্নাতক প্রথমবর্ষের ক্লাস।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্যমতে, স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন ২৮ জুলাই বিকেল ৪টা থেকে শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি নেয়া হবে। ফলে এবারও কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি গত ২৪ জুলাই প্রকাশ করা হয়। একইসঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর ৭ জুন বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় স্নাতক প্রথমবর্ষের আবেদনের কার্যক্রম স্থগিত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি আবেদন শুরু আজ

আপডেট সময় ০১:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১