ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী লিগে ফের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের প্রিমিয়ার লিগের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচে পুরো ৩৯ পয়েন্ট নিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে লিগে দুইবার অংশ নিয়ে দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে কিংস কন্যারা।

আজ শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জামালপুর কাচারিপাড়া একাদশকে বসুন্ধরার মেয়েরা গোলবন্যায় ভাসিয়েছে। কিংসদের ১৮ গোলের বিপরীতে একটাও গোল দিতে পারেনি কাচারীপাড়া একাদশ!

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে বড় বাজেটের দল গড়েছিল বসুন্ধরা। মেয়েদের লিগে নাম লেখানোর পর এখন পর্যন্ত একটি ম্যাচেও তারা হারেনি। আজ শিরোপা নিশ্চিতের ম্যাচে কৃষ্ণা রানী সরকার ৫টি, শামসুন্নাহার জুনিয়র ৪টি করে গোল করেন। জোড়া গোল করেছেন সানজিদা; একটি করে গোল মনিকা চাকমা, আনাই মগিনি ও সুমাইয়া মাতুসিমার। অন্য গোলটি আত্মঘাতী। লিগে এখন পর্যন্ত ২৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কৃষ্ণা।

পুরো টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে কিংস কন্যারা গোল দিয়েছে ১০৭টি! খেয়েছে মাত্র একটি। প্রথম পর্বে আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-০ ও দ্বিতীয় পর্বে ৩-০ গোলে জয় পায় বসুন্ধরা। এই একটি দল ছাড়া তাদের আর কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। বাকিদের গোল বন্যায় ভাসিয়েছেন সাবিনারা। আগামী পরশু নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে কিংসদের শেষ ম্যাচ। যদিও সেটা নিয়মরক্ষার।

উল্লেখ্য, সর্বশেষ লিগে ১২টি ম্যাচে ১১৯ গোল করেছিল বসুন্ধরা কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারী লিগে ফের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১