ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

করোনার তৃতীয় ঢেউ এসে গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির ফলে বিশ্ব তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

ডেল্টা ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া, সামাজিক মেলামেশা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য বিধি পালনে ধারাবাহিকতার অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক এসব কথা বলেন।

গেব্রিয়াসিস বলেন, টানা ৪ সপ্তাহ ধরে বিশ্বে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা ইতোমধ্যে ১১১টি দেশে শনাক্ত হয়েছে এবং সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।

‘দুঃখজনক হলেও সত্য, বিশ্বজুড়ে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে এবং আমরা বর্তমানে এর প্রাথমিক পর্যায়ে আছি।’ যোগ করেন তিনি।

বুধবারের সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে টিকা বণ্টনে অসমতায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, শুধু টিকার মাধ্যমে এই তৃতীয় ঢেউ মোকাবেলা করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

করোনার তৃতীয় ঢেউ এসে গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৭:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১