ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অভিষেক মাসেই আইসিসির সেরা কনওয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে। অভিষিক্ত মাসেই এই পুরষ্কার পেলেন এই কিইউ ব্যাটসম্যান।

সতীর্থ কাইল জেমিসন ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে পেছনে ফেলে আইসিসির ম্যান অব দ্য মান্থ হয়েছেন কনওয়ে।

জুনের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক ঘটে কনওয়ের। অভিষেকেই দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। পরের টেস্টে খেলেন ৮০ রানের ইনিংস। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষেও করেন অর্ধশত রান। ক্যারিয়ারের তিন টেস্টে মোট সংগ্রহ ৩৭৯ রান ।

ফলে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট রেকর্ড ৪৪৭।

এমন অর্জন নিয়ে ৩০ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান বলেন, এই পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় তা বাড়তি কিছু হয়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

অভিষেক মাসেই আইসিসির সেরা কনওয়ে

আপডেট সময় ০৯:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১