ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

মাহমুদউল্লাহর অবসরের সিদ্ধান্ত কেন সঠিক, ব্যাখ্যা দিলেন আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফর্মের তুঙ্গে থেকে কেন ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টকে বিদায় জানাতে চাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সে বিষয়ে বিস্মিত অনেকেই।

ক্রিকেটমহলের অনেকেই বিষয়টিতে অখুশি। খোদ বিসিবি সভাপতিও রিয়াদকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

তবে মাহমুদউল্লাহ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এর ব্যাখ্যাও দিয়েছেন টেস্ট ক্রিকেট ইতিহাসের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান।

তার মতে, এভাবে ফর্মের তুঙ্গে থাকা অবস্থাতেই অবসর নেওয়া উচিত ক্রিকেটারদের। রিয়াদ সে কৌশল অবলম্বন করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

এক গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘ একজন ক্রিকেটার ছিলেন যিনি অভিষেকে ৫ উইকেট পেয়েছেন আর বিদায়ী ম্যাচে ১৫০ করে অপরাজিত ছিলেন। শুনতে কেমন ভালো লাগে! হারারে টেস্টের পরই রিয়াদ অবসরে গেলে তার নাম এভাবেই লেখা হবে। বাংলাদেশে যতদিন ক্রিকেট থাকবে ততদিন রিয়াদের বিষয়ে এ কথা বলা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে অভিষেক টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে বল হাতে ৫ উইকেট পেয়েছিলেন রিয়াদ। আর সদ্য সমাপ্ত হারারে টেস্টে তার ব্যাট থেকে এসেছে অপরাজিত দেড় শ রানের ইনিংস।

তাই বিসিবি সভাপতির পরামর্শ মতো পরের টেস্টে অবসরের চিন্তা করা মাহমুদউল্লাহর জন্য মোটেই উচিত নয় বলে মনে করেন আশরাফুল।

সাবেক অধিনায়ক বলেন, ‘রিয়াদের জায়গায় থাকলে আমিও এভাবে চিন্তা করতাম। এখন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেশি মনোযোগী হবে রিয়াদ।’

১৬ মাস পরে টেস্টে অন্তভূক্তিতে অভিমানে রিয়াদ এমন সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নের আগে আশরাফুলের জবাব, রিয়াদ ভাগ্যবান দেখেই জিম্বাবুয়ে সফরে টেস্ট একাদশে ফিরেছ। দল থেকে বাদ পড়ার পর লাল বলে আহামরি কিছু না করেনি সে।

আশরাফুল বলেন, ‘আমি তো বলব রিয়াদ ভাগ্যবান ক্রিকেটার। কারণ ১৬ মাস পর খেলায় ফেরার আগে ও এমন কিছু করেনি টেস্টে ফেরার মত। লঙ্গার ভার্শনে ৪-৫টি সেঞ্চুরি করেনি। সে অভিজ্ঞ, বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু ইঞ্জুরি সমস্যা থাকায় দলের ১৮তম খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

মাহমুদউল্লাহর অবসরের সিদ্ধান্ত কেন সঠিক, ব্যাখ্যা দিলেন আশরাফুল

আপডেট সময় ০৮:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১