ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলা হবে ব্রাজিলে, ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন!

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী রোববার ভোর ৬টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ কথা জানান।

তিনি বলেন, ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, খেলাটি যাতে বড় স্ক্রিনে, খোলা জায়গা, ক্লাব বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় সেটি মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়াও জেলার ১১৬টি বিটে চারজনের দল করে মাঠে থাকবে পুলিশ।

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, খেলা শেষে কোনো বিজয় মিছিল করা যাবে না। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চান তিনি।

এর আগে খেলা নিয়ে বিতর্কের জেরে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর ইউনিয়নে নওয়াব মিয়া নামের একজনকে মারধর করে আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন। এর জেরে একই রাতে আর্জেন্টিনার সমর্থক জীবনের তিন সহযোগীকে বেধড়ক পেটায় ব্রাজিল সমর্থক রেজাউলের সহযোগীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খেলা হবে ব্রাজিলে, ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন!

আপডেট সময় ০৬:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১