ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয় সিইওকে বহিষ্কার করল আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব মানু সোহনিকে প্রধান নির্বাহী পদ থেকে বহিষ্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বৃহস্পতিবার আইসিসির সভাপতি গ্রেগ বার্কলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বোর্ডসভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঘোষণা দেওয়া হয়, এখন থেকে মানু সোহনি আর আইসিসির সঙ্গে যুক্ত নন। তাকে অপসারণের সিদ্ধান্তে সভায় কেউ আপত্তি জানাননি।

আইসিসির এমন কঠিন সিদ্ধান্তের বিষয়ে জানা গেছে, সোহনির আচরণে খুশি ছিলেন না আইসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। দুবাইয়ে অবস্থিত আইসিসির প্রধান কার্যালয়ের ৯০ শতাংশ কর্মীই সোহনির বিরুদ্ধে অভিযোগ জানান।

এর পর গত মার্চে আচরণগত সমস্যার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় সোহনিকে।

বিষয়টি নিয়ে তদন্ত করে আন্তর্জাতিক সংস্থা প্রাইসহাউজ ওয়াটার কুপার্স। এতে সোহনির ওপর আনা প্রায় সব অভিযোগের সত্যতা মেলে।

২০১৯ সালের ১ এপ্রিল আইসিসির প্রধান নির্বাহীর পদে দায়িত্ব গ্রহণ করেন সোহনি। জনপ্রিয় সংগঠক ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন তিনি। কিন্তু মেয়াদ শেষের অনেক আগেই তাকে অপসারণ করল আইসিসি।

ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি একসময় সাংবাদিকতা করতেন।

জনপ্রিয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতীয় সিইওকে বহিষ্কার করল আইসিসি

আপডেট সময় ০৬:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১