ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই তরুণীকে গণধর্ষণের ঘটনায় বেঙ্গালুরুতে ১১ বাংলাদেশি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর পুলিশ। তাদের মধ্যে ১১ জনই বাংলাদেশি।এ ঘটনায় ৫ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে আদালতে এক হাজার ১৯ পৃষ্ঠার অভিযোগপত্রও দাখিল করেছে বেঙ্গালুরু পুলিশ।খবর-এনডিটিভির।

তবে গ্রেফতার ব্যক্তিদের নাম জানায়নি গণমাধ্যমটি। সেখানে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশি। আর ১২ জনের মধ্যে দুজন নারী রয়েছেন।

সিরিজ টুইটে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ। তিনি বলেন, মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হয়েছে এবং আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।

এসময় তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন পন্থ। তদন্তকারী দলের জন্য ১ লাখ রুপি পুরস্কার অনুমোদন দেওয়ার কথাও জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।

উল্লেখ্য, গত মে মাসে নির্যাতনের শিকার হয় বাংলাদেশের ওই তরুণী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন বলা হয়, ২২ বছর বয়সী ওই তরুণীকে নির্যাতনের পর গণধর্ষণও করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেই তরুণীকে গণধর্ষণের ঘটনায় বেঙ্গালুরুতে ১১ বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১