ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা আবিষ্কার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ বতসোয়ানায় বিশাল আকৃতির এক হীরার সন্ধান মিলেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ জুন কানাডিয়ান মাইনিং কোম্পানি ‘লুকারা’ হীরাটি উত্তোলন করে। এ নিয়ে দেশটিতে গত মাসে মহামূল্যবান দুইটি হীরা আবিষ্কার হলো।

আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হীরা উত্তোলন করা হয় বতসোয়ানার খনিগুলো থেকে।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ১ হাজার ১৭৪ ক্যারেটের হীরাটি হাতের তালুতে রাখলে পুরোটা জুড়ে থাকে। বুধবার বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে দেশটির মন্ত্রিপরিষদে হীরাটি দেখানো হয়।

লুকারার ব্যবস্থাপনা পরিচালক নাসিম লাহড়ি জানান, বিশ্বের বৃহত্তম হীরাগুলোর মধ্যে আকৃতির দিক দিয়ে এর অবস্থান তৃতীয়। বিশাল আকৃতির হীরাটি উত্তোলন করতে পারা বতসোয়ানা ও তাদের প্রতিষ্ঠানের জন্য একটি ইতিহাস। এর আগে ১ জুন বতসোয়ানায় খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করে। ওই সময় এটি ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। ‘কালিনান’ নামে ওই হীরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল। এর অংশবিশেষ ব্রিটিশ রাজদরবারে সজ্জিত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা আবিষ্কার

আপডেট সময় ০৭:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১