ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

কলম্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম কলম্বিয়ার রাজধানী বোগোটায় প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কলম্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইভান ডুকে মারকুয়েজের কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেছেন।

কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।

বাংলাদেশ ও কলম্বিয়ার মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার, টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০, জলবায়ু পরিবর্তনসহ অনেক আন্তর্জাতিক ইস্যুতে অভিন্ন মত পোষণ করে। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারে দুদেশের সহযোগিতা বৃিদ্ধর সম্ভাবনাময় ক্ষেত্রগুলো কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন প্রদান করায় কলম্বিয়ার সরকারকে ধন্যবাদ জানান। দুদেশের জনগণের মধ্যে সহযোগিতা ও সামগ্রিক সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মারকুয়েজ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নিতে সম্মতি জ্ঞাপন করেন। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে সভাপতিত্ব করবে বাংলাদেশ।

কলম্বিয়ার প্রেসিডেন্ট মারকুয়েজ আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশ তাদের অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে একযোগে কাজ করবে।

এর আগে রাষ্ট্রদূত কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্টা লুসিয়া রামিরেজের আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট সময় ১১:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১