ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতীয় জুয়াড়ির খপ্পরে পড়ে নিষিদ্ধ ২ ‘পাকিস্তানি’ ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় জুয়াড়ির খপ্পরে পড়ে ক্যারিয়ার ধ্বংস হলো আরও দুই ক্রিকেটারের।

দুই ক্রিকেটারই সংযুক্ত আরব আমিরাতের। তারা হলেন— আমির হায়াত ও আশফাক আহমেদ।

দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ করায় এ দুই ক্রিকেটারকে আট বছরের জন্য নির্বাসিত করেছে আইসিসি। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে তাদের নির্বাসনের দিন ধরা হবে।

আরব আমিরাতের হয়ে খেললেও এ দুই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে। ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব চলাকালীন ম্যাচ ফিক্সিং করে তারা। এক ভারতীয় জুয়াড়ির কাছ থেকে তিন লাখ পাঁচ হাজার রুপি নিয়েছিলেন এ দুই ক্রিকেটার। সেই ভারতীয় জুয়াড়িকে তারা ‘ওয়াই’ বলে সম্বোধন করেন।

দুজনের বিপক্ষে যেসব ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, ম্যাচ ফিক্সিংয়ের জন্য ঘুষ বা অন্য প্রণোদনা নেওয়া, আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভাঙা ও খেলার অসম্মান করা, ৭৫০ ডলারের বেশি মূল্যমানের উপহার প্রাপ্তির কথা বোর্ডকে না জানানো, দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে তথ্য গোপন করা, দুর্নীতির প্রস্তাব গোপন করা এবং এ মামলায় প্রমাণিত হতে পারে এমন কিছু উপস্থাপনে ব্যর্থ হওয়া।

আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালে আমির ও আশফাকের বিরুদ্ধে আনিত সব অভিযোগের সত্যতা মিলেছে। তবে আত্মপক্ষ সমর্থনে একজন দায়ী করেছেন অন্যকে। পরে দুজনের এই কাণ্ডকে ‘যৌথ প্রযোজনা’ বলে উল্লেখ করেছে আইসিসি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১৩টি আন্তর্জাতিক ম্যাচের শেষটি খেলেছিলেন আমির। আর সে বছরের অক্টোবরেও আমিরাতের হয়ে খেলেছেনঅভিজ্ঞ আশফাক ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ভারতীয় জুয়াড়ির খপ্পরে পড়ে নিষিদ্ধ ২ ‘পাকিস্তানি’ ক্রিকেটার

আপডেট সময় ০৮:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১