ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফুটবলের মিডিয়া ম্যানেজার অমিত আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

 না ফেরার দেশে পারি জমিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত।

ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সোয়া ৬টার দিকে মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পারি জমিয়েছেন তিনি।

এক বছর আগে অমিতের কিডনি রোগ ধরা পড়েছিল। তারপর থেকে দেশেই ডায়ালাইসিস করছিলেন। তিন মাস আগে তিনি দিল্লি যান কিডনি প্রতিস্থাপনের জন্য। ২২ জুন তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়।

অপারেশন সফল হওয়ার পর অমিত ভালোই ছিলেন। তার ঘনিষ্টজনদের কাছ থেকে জানা যায়, দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। বড় ভাই দুইদিন আগে স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন,এ খবর পাওয়ার পরই দিল্লিতে স্ট্রোক করেন অমিত। বুধবার বিকেলে মস্তিষ্কে রক্তক্ষরণের কিছুক্ষণ পরই তিনি মারা যান।

অমিত সর্বশেষ বাফুফের হেড অব মিডিয়া হিসেবে ছিলেন। তবে ক্রীড়াঙ্গনে তার প্রথম পরিচয় সংগঠক হিসেবে। টেবিল টেনিস ফেডারেশনের সদস্য ছিলেন। বাফুফেতে যোগ দেয়ার আগে কয়েকটি ক্লাবের সঙ্গে ছিলেন সক্রিয়ভাবে। তৃণমূলের সংগঠক হিসেবে পরিচিতি-সুনাম ছিল তার।

অমিতের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফুটবলের মিডিয়া ম্যানেজার অমিত আর নেই

আপডেট সময় ১০:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১