ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ব্রিটেন: টেরিজা মে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপর অভিযান বন্ধ না করলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে ব্রিটেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেন। মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর অভিযান চালানোর পর থেকে টেরিজা মে চাপে ছিলেন।

মে বলেন, ‘বার্মায় (মিয়ানমারের আগের নাম) রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাদের বিরুদ্ধে সেনা অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। আমরা দেখেছি বহু বিপন্ন মানুষ জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। অং সান সু চি ও বার্মার সরকারকে স্পষ্ট করা দরকার, সেনা বাহিনীর অভিযান বন্ধ হবে।’

যুক্তরাজ্যে সরকারপ্রধান আরো বলেন, ‘ব্রিটিশ সরকার আজ ঘোষণা করছে যে, এই ইস্যুর সুরাহা না হওয়া পর্যন্ত আমরা বার্মার সেনাবাহিনীর সঙ্গে সব প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন এবং প্রশিক্ষণ বন্ধ করতে যাচ্ছি।’ আন্তর্জাতিক মিত্র দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে সমন্বয় করা হয়েছে কিনা জানতে চাইলে মে বলেন, ‘স্পষ্টভাবেই আন্তর্জাতিক অঙ্গন রোহিঙ্গা জনগোষ্ঠী ইস্যুতে এবং তাদের ওপর যা হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন।’

টেরিজা বলেন, ‘আমি গতকাল (সোমবার) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছি। ব্রিটিশ সরকার মনে করে, আমাদের অবশ্যই উদ্বিগ্ন হওয়া দরকার।’ গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর থেকে প্রাণ বাঁচাতে চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এছাড়া অভিযানে সহস্রাধিক প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ব্রিটেন: টেরিজা মে

আপডেট সময় ০৪:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭