ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, ভেতরে আটকা শ্রমিক

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে আগুন লেগেছে। ভবনের চতুর্থ তলায় চার শ্রমিক আটকা পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। আটকা পড়া শ্রমিকরা হলেন নাজমুল (২০), ইসরাত (১৮), উজ্জ্বল (২০) ও নাজমা (১৯)।

মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শওকত আলী জোয়ার্দার জানান, চারতলা ভবনে আগুন লেগেছে। নিচতলায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

‘প্রচুর ধোঁয়ার কারণে ওপরের তলায় উঠতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। ফলে সেখানে কী অবস্থায় রয়েছে, আমরা বলতে পারছি না। তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ওপরে নারী শ্রমিকসহ চারজন আটকা পড়েছে।’

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি আরো জানান, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ওয়াল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, ভেতরে আটকা শ্রমিক

আপডেট সময় ০৩:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭