ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘চামচাগিরির সীমা থাকা উচিত’, কোহলির প্রশংসায় ক্ষুব্ধ ভারতীয় যুবক

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের ভরাডুবিতে হতাশ দেশটির ক্রিকেটভক্তরা।

তাদের মতে, ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স হৃদয়ে সাড়া ফেলেনি। বিশেষকরে দলপতি বিরাট কোহলির পারফরম্যান্স দেখে অনেকেই হতাশায় ডুবেছেন। প্রথম ইনিংসে ৪৪ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিজের জাত চেনাবেন কোহলি, এমনটাই আশা ছিল ভারতীয়তের। কিন্তু দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৩ রান করে সেই কাইল জেমিসনের বলে আউট হন কোহলি।

বিষয়টি মেনে নিতে পারছে না ভারতীয় নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে একহাত নিচ্ছেন দলের ভারতীয় ক্রিকেট ভক্তরা। কেউ কেউ তো কোহলি এবং তার অধিনায়কত্বের দিকেও আঙুল তুলেছেন।

তবে এ সময় সাবেক সতীর্থ পেসার ইরফান খানকে পাশে পেয়েছেন কোহলি। কোহলির বন্দনায় টুইট করেছেন তিনি।

বিষয়টি নজরে এনে আর দত্ত নামে এক ভারতীয় নেটিজেন লিখেছেন, ইরফান পাঠান কোনো কারণ ছাড়াই কোহলির প্রশংসা করছেন। কোহলির প্রশংসা করার জন্য বেতন পাচ্ছেন পাঠান? আরে ভাই চামচাগিরির একটা সীমা থাকা দরকার।

আর দত্তের এমন আক্রমণাত্মক টুইটের জবাব দিয়েছেন ইরফান পাঠানও। পাঠান লিখলেন, সুতরাং আপনি কি চান না যে আমি বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রশংসা করি?

এর পর আর দত্ত পাল্টা টুইট করেন যে, তিনি কোহলির প্রশংসার করার মতো “ফ্যানবয়” নন তিনি। সেরা খেলোয়াড় হলেও তার ত্রুটি রয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করা উচিত।

ইরফান পাঠান ও আর দত্তের এই টুইট-রিটুইট এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কোহলির সমালোচনা করলেও অনেকে আর দত্তের ভাষাগত ব্যবহার মোটেই পছন্দ হয়নি তাদের।

আর দত্তের ব্যবহার করা চামচাগিরি শব্দটি অনুমোদন করেননি ভারতীয় ক্রিকেট ভক্তরা।

ইরফানের পক্ষ নিয়ে কেউ কেউ লিখেছেন, সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসেইনও কোহলির প্রশংসা করেছেন। তিনিও কি তাহলে চামচাগিরি করেছেন?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

‘চামচাগিরির সীমা থাকা উচিত’, কোহলির প্রশংসায় ক্ষুব্ধ ভারতীয় যুবক

আপডেট সময় ০৮:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১