ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাশকতার মামলায় আলালসহ ১২৯ জনের বিচার শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১২৯ নেতাকর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বিচার শুরু হয়। এ ছাড়া আগামী ১৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

বিচার শুরু হওয়া আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, শাহিনুর রহমান। বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা জানান, আজ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। সকালে ২৪ আসামি আদালতে হাজিরা দেন। অপর আসামিদের পক্ষে সময়ের আবেদন করেন তাঁদের আইনজীবীরা।

আদালত উপস্থিত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এবং অপর আসামিদের সময়ের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। এ ছাড়া অনুপস্থিত ১০৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এঁদের মধ্যে মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব রয়েছেন।

নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১৮ ডিসেম্বর পল্টন থানাধীন ইসলামী হাসপাতালের মোড় ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল বের করেন বিএনপির কর্মীরা। তখন তাঁরা ভাঙচুর, রাজপথে ভয়ভীতি প্রদর্শনসহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং আগুন দেন।

ওই ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুহসীন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নাশকতার মামলায় আলালসহ ১২৯ জনের বিচার শুরু

আপডেট সময় ০২:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭