ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্কটল্যান্ডের স্বপ্ন গুড়িয়ে শেষ ষোলোতে ক্রোয়েশিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিন বছর আগের কথা। রাশিয়া বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া। ফ্রান্সের বিপক্ষে ওই ম্যাচ খেলে অবসরে যান ইভান রাকিতিচ, মারিও মানজুকিচ ও দানিয়েল সুবাচিচের মতো তারকারা। তাদের শূন্যতা প্রভাব ফেলেছিল ইউরোতেও। ইংল্যান্ডের কাছে হার, চেক রিপাবলিকের সঙ্গে পিছিয়ে পড়েও ড্র। নকআউটে খেলার আশার প্রদীপ নিভু নিভু হতে শুরু করেছিল। কিন্তু তা আবারও জ্বলে উঠলো। লুকা মডরিচের নেতৃত্বে স্কটল্যান্ডের মাঠে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া।

শুধু তাই নয়, ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে খেলতে নামা চেকদেরও পেছনে ফেলেছে তারা। গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলোতে ক্রোয়েশিয়া। ৩ ম্যাচে তাদের পয়েন্ট চার। সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে চেকরা। অবশ্য আগেই তারা নিশ্চিত করেছিল শেষ ষোলো, তবে চারটি সেরা তৃতীয় দলের একটি হয়ে খেলতে হবে তাদের।

আগামী ২৮ জুন ‘ই’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে শেষ ষোলো খেলবে ক্রোয়েশিয়া। পরের দিন ইংল্যান্ড খেলবে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারী দলের বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

স্কটল্যান্ডের স্বপ্ন গুড়িয়ে শেষ ষোলোতে ক্রোয়েশিয়া

আপডেট সময় ০৭:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১