ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আত্মঘাতী গোলে কলম্বিয়ার হার

আকাশ স্পোর্টস ডেস্ক:

শুরুতে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও আত্মঘাতী গোলে পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কলম্বিয়া।

কোপা আমেরিকায় স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণে ধার বাড়ায় কলম্বিয়া। পেনাল্টি থেকে ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মিগুয়েল বোরহা। তবে ৬৪তম মিনিটে কপাল পুড়ে তাদের। ডিফেন্ডার ইয়েরি মিনার আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে কলম্বিয়া। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তারা।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে পেরু। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

গ্রুপের আরেক ম্যাচে ভেনেজুয়েলা বনাম ইকুয়েডরের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা। ২ ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার শেষে ইকুয়েডর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

আত্মঘাতী গোলে কলম্বিয়ার হার

আপডেট সময় ০৬:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১