ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান

জয়পুরহাটে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পরহাটে মাত্র ২০ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাগ্নে রাজু হোসেনের ছুরিকাঘাতে মামা মোস্তাক খুন হয়েছেন।

বুধবার (১৬ জুন) সকাল ১০টার দিকে জয়পুরহাট পৌর শহরের পূর্ব হাড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাড়াইল গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রাজু হোসেন একই মহল্লার বাসিন্দা মৃত মোখলেছুর রহমানের ছেলে মোস্তাককে (রাজুর মামা) পাঁচ বছর আগে বাড়ি কেনার জন্য বায়না বাবদ ২০ হাজার টাকা দেন। কিন্তু পরে মোস্তাক ওই টাকা ফেরত কিংবা বাড়ি লিখে দিচ্ছিলেন না। এ নিয়ে প্রায়ই মামা-ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি হতো। এ নিয়ে বুধবার সকালে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু ঘর থেকে ধারালো ছুরি এনে তার মামা মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকেন। এ সময় ঠেকাতে গেলে মোস্তাকের অপর ভাগ্নে খাদেমুলকেও কুপিয়ে আহত করেন রাজু। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তাক ও খাদেমুলকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তাককে মৃত ঘোষণা করেন। পরে খাদেমুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধি অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, হত্যাকাণ্ডের সময় রাজু রান্না ঘরের টিনের আঘাতে আহত হলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে আটক করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

জয়পুরহাটে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

আপডেট সময় ১০:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১