ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তির আগেই ইতিহাস তৈরি করল ‘ইয়েতি অভিযান’

অাকাশ বিনোদন ডেস্ক:

এবারের দুর্গাপুজায় কলকাতার সিনেমায় যে সব বাংলা ছবি রিলিজ হচ্ছে, সেগুলির মধ্যে অন্যতম সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিযান’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের অন্যতম উপন্যাস ‘পাহাড় চূড়ায় আতঙ্ক’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিত ও যিশু। রয়েছেন বাংলাদেশের ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম।

কিন্তু এগুলো সবই পাঠকদের জানা তথ্য। সম্প্রতি এক নতুন তথ্য সামনে আনলেন ছবির প্রযোজক সংস্থা এসভিএফ এন্টারটেইনমেন্টের কর্ণধার মহেন্দ্র সোনি। জানালেন, নেপালি ভাষায় ডাব করা হয়েছে ছবিটি। আগামী ২২ তারিখ, অর্থাৎ যেদিন ছবিটি ভারতে রিলিজ হবে, সেদিনই নেপালের ৫০টি প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে এই ছবি। পশ্চিমবঙ্গে যে সময় দুর্গাপুজা হয়, সেটি নেপালেরও উৎসবের মওশুম। সে সময় সেখানে হয় ‘দশাই’ উৎসব।

নেপালে যে ছবিটি রিলিজ হবে, তার নাম অবশ্য ‘ইয়েতি অভিযান’ হচ্ছে না। নাম হচ্ছে ‘ইয়েতি’। এই ঘটনা বাংলা সিনেমায় ইতিহাস তৈরি করল। কারণ, এর আগে টলিউডের কোনো ছবি নেপালি ভাষায় ডাব করা হয়নি। টলিউডের কোনো ছবি নেপাল জুড়ে রিলিজও করেনি।

কেন এই সিদ্ধান্ত? মহেন্দ্র সোনির কথায়, ‘সিনেমার কাহিনিটি নেপাল-কেন্দ্রিক। ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রও নেপালি’। বাংলা ছবির বাজার বাড়ানোর চেষ্টা থেকেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন মহেন্দ্র সোনি। তবে মজার ব্যাপার, ছবির গল্প নেপাল-কেন্দ্রিক হলেও ছবির শুটিং কিন্তু হয়েছে ভারত ও সুইজারল্যান্ডে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তির আগেই ইতিহাস তৈরি করল ‘ইয়েতি অভিযান’

আপডেট সময় ০২:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭