ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিতে ২৪ ঘণ্টায় হজ করতে আবেদন সাড়ে ৪ লাখ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রেজিস্ট্রেশন শুরুর প্রথমদিনেই হজ করতে ২৪ ঘণ্টায় সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছে। মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, প্রথমদিন যারা আবেদন করেছেন তাদের মধ্যে ৬০ ভাগ পুরুষ এবং ৪০ ভাগ নারী। হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কোনো অগ্রাধিকার সুবিধা দেয়া হবে না। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।

সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, করোনার কারণে এবার অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদিতে ২৪ ঘণ্টায় হজ করতে আবেদন সাড়ে ৪ লাখ

আপডেট সময় ১১:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১