ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

জাতিসংঘ অফিসে হেফাজতের স্মারকলিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলাম মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন ও দেশছাড়া করার প্রতিবাদে সমাবেশ ও বাংলাদেশে দেশটির দূতাবাসে স্মারকলিপি দিয়েছে। জাতিসংঘের ঢাকাস্থ অফিসে এ স্মারকলিপি জমা দেবে তারা।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব মাওলানা ফজলুল করিম কাসেমী বলেন, সোমবার পুলিশের মাধ্যমে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি জমা দেয়া হয়েছে। তবে অফিস সময় পেরিয়ে যাওয়ায় জাতিসংঘের ঢাকা অফিসে স্মারকলিপি জমা দেয়া সম্ভব হয়নি। এছাড়া মঙ্গলবার সকাল ১১টায় আমাদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়ে যাবেন।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন ও দেশছাড়া করার প্রতিবাদে বাংলাদেশে সরব প্রতিবাদ কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম। প্রতিবাদের অংশ হিসেবে গতকাল সোমবার পূর্বঘোষিত ‘মিয়ানমার দূতাবাস ঘেরাও’ কর্মসূচি পালন করতে চাইলে বাধা দেয় পুলিশ।

সোমবার বেলা ১১টায় রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বেলা পৌনে ১টার দিকে মিয়ানমার দূতাবাস অভিমুখে রওনা দিলে শান্তিনগর মোড়ে তাদের আটকে দেয় আইন-শৃঙ্খালা বাহিনী। পরে সেখান থেকে পুলিশের গাড়িতে গুলশান-বারিধারা এলাকায় মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দেয় হেফাজতে ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

জাতিসংঘ অফিসে হেফাজতের স্মারকলিপি

আপডেট সময় ০১:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭