ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এটা সাকিবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র: শিশির

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসান মানেই যেন বির্তকিত, আলোচিত, সমালোচিত ব্যক্তিত্ব।

বিতর্ক যেন পিছুই ছাড়ে না তার। একের পর এক ঘটনার জন্ম দিয়ে দেশের ক্রিকেটকে উত্তাল করে রাখেন তিনি।

কয়েকদিন আগে বায়ো বাবল প্রটোকল ভেঙে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব। তার হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল মোহামেডান দুঃখ প্রকাশ করে শাস্তি এড়ায়।

এর একদিন পরই মাঠে কী না করলেন সাকিব! স্ট্যাম্পে লাথি মারলেন, আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করলেন, স্ট্যাম্প উপড়েও ফেললেন, মাঠের বাইরে আবাহনীর কোচ সাবেক তারকা খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাজে আচরণ করলেন।

এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। অনেকের মতে, এবার বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন সাকিব। হয়ত ফের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন। কেউ কেউ বলছেন, ডিপিএলের বাকি ম্যাচগুলো হয়ত আর খেলা হচ্ছে না সাকিবের।

সাকিবকাণ্ডে পরিস্থিতি যেমনই হোক, বরাবরের মতো এবারও স্বামীর প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

শিশিরের মতে, সাকিব আল হাসান ষড়যন্ত্রের শিকার। এবং বিষয়টি দীর্ঘদিন ধরেচলে আসছে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আম্পায়ারের সামনে সাকিবের উইকেটে লাথি মারার ছবির কার্টুনচিত্র আপলোড করেছেন শিশির।

এরপর ক্যাপশনে লেখেন, ‘গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।’

শিশির আরো লেখেন, ‘যাই হোক, এখানে মূল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে কারণ গণমাধ্যমে তার (সাকিব) দেখানো রাগের বিষয়টিই শুধু সামনে আসছে। পুরো ঘটনায় মূল বিষয়টা হলো আম্পায়ারদের নেয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। কিন্তু শিরোনামগুলো সত্যিই হতাশাজনক।’

এরপর শিশির লেখেন, ‘আমার কাছে মনে হয়, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাকে খলনায়ক বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকান্ডের ব্যাপারে সতর্ক থাকুন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এটা সাকিবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র: শিশির

আপডেট সময় ১২:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১