ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গর্ভের সন্তান নষ্ট, প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেয়ায় বাবা-মেয়ের আত্মহত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। এরপর ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায় প্রেমিক। কিন্তু ওই তরুণীকে বিয়ে না করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নেয় প্রেমিক দিদার হোসেন দিদার।

ঢাকার ধামরাইয়ে এ ঘটনায় দুই দিনব্যাপী সমঝোতা বৈঠকে বসেও কোনো সুরাহা না হওয়ায় রাগে ক্ষোভে অভিমানে অনশনরত তরুণী ও তার পিতা প্রেমিক দিদারের বাড়িতেই একই রশিতে আত্মহত্যার চেষ্টা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রেমিকাকে বিয়ে না করে গোপনে বিয়ের প্রস্তুতি নেওয়ায় ওই প্রেমিক দিদারের বাড়িতে এসে মঙ্গলবার থেকে অনশন করছে ওই তরুণী। প্রেমিকার উপস্থিতি দেখেই বর বেশেই বাড়ি ছেড়ে কৌশলে পালিয়ে যায় প্রেমিক।

এ নিয়ে ঈশাননগর খেলার মাঠে ইউপি সদস্য মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে মঙ্গলবার রাতভর সমঝোতা বৈঠক করেন ৫ শতাধিক গ্রামবাসী। রাতভর সমঝোতা বৈঠক করেও কোনো অবস্থাতেই সমঝোতা না হওয়ায় ফের বুধবার সকাল ১০টার দিকে একই স্থানে সমঝোতা বৈঠকে বসেন গ্রামবাসী।

দুপুরের খাবার ওই সমঝোতা বৈঠকে বসেই সেরে নেয়া হয়। বিকাল ৪টা বাজার পরও কোনো সমঝোতা না হলে অনশনরত ওই প্রেমিকা মাদ্রাসাছাত্রী ও তার অসহায় পিতা প্রেমিক দিদারের বাড়িতে একই রশিতে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাদের নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা করে।

এ ব্যাপারে অনশনরত ওই তরুণী বলেন, বিয়ের আশ্বাস দিয়ে দিদার আমার সঙ্গে প্রায়শই মেলামেশা করায় আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। পরে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে সপ্তাহখানেক আগে ধামরাই পৌরশহরের উত্তারপাতা আমেনা ক্লিনিকে নিয়ে আমার গর্ভের তিনমাস বয়সী সন্তান নষ্ট করে। আর এখন আমাকে বিয়ে না করে ভালুম গ্রামের এক মেয়েকে বিয়ে করার সবকিছু পাকাপোক্ত করা হয়েছে।

অনশনরত ওই মাদ্রাসা ছাত্রীর পিতা বলেন, আমার মেয়ের যে কলঙ্ক আর সর্বনাশ হয়েছে এতে সমাজে আমার মুখ দেখানোর কোনো উপায় নেই। এ ছেলে যদি আমার মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলত তাহলেও একটা উপায় ছিল। তা যখন হবেই না তাহলে এ জীবন রেখে আমার কোনো লাভ নেই।

প্রেমিক দিদার হোসেনের পিতা আব্দুল খালেক বলেন, আমার ছেলেকে মিথ্যা কথা বলে ফাঁসিয়ে ওই মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিতে চাচ্ছে ওই মেয়ের পিতা।

ইউপি মেম্বার মো. জয়নাল আবেদীন বলেন, ওই ছেলেকে হাজির করা না হলে আমরা এর সমঝোতা করব কি করে। এভাবে দিনরাত সারা জনম সমঝোতা বৈঠক করেও কোনো লাভ নেই। আমরা ছেলেটিকে হাজির করতে বলেছি কিন্তু ছেলের বাবা তাকে হাজির করছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গর্ভের সন্তান নষ্ট, প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেয়ায় বাবা-মেয়ের আত্মহত্যাচেষ্টা

আপডেট সময় ১১:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১