ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা টিকার দু’টি ডোজ নেয়া পাত্র চেয়ে বিজ্ঞাপন!

আকাশ নিউজ ডেস্ক:

দুই মেয়ের বাবা তিনি। সৎ পাত্র খুঁজতে এবার বিজ্ঞাপন দিয়েছেন। বাবার দাবি, হবু জামাইয়ের করোনাভাইরাসের টিকার দু’টি ডোজ নেওয়া থাকতে হবে।

গত ৪ জুন ফেসবুক পোস্টে পাত্র চেয়ে এমনই এক বিজ্ঞাপন দেন ভারতের গোয়ার বাসিন্দা সাভিয়ো ফিগেরিদো। এভাবে বিজ্ঞাপন দেয়ার উদ্দেশ্য সকলের মধ্যে কোভিড টিকা নেওয়ার গুরুত্ব প্রচার করা বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপনে তিনি লেখেন, ‘২৪ বছর বয়সি রোমান, ক্যাথলিক পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই। পাত্রের কোভিশিল্ডের দু’টি ডোজ নেয়া থাকতে হবে। পাত্রীরও এই টিকার দু’টি ডোজ নেওয়া রয়েছে।’

এ বিষয়ে মঙ্গলবার সকালে তিনি জানান, আমি প্রথমে পোস্ট দিয়েছি ফেসবুকে। গত তিন-চার দিনে শ্রীলঙ্কা, আমেরিকা থেকেও ফোন পেয়েছি। পাত্ররা যোগাযোগ করে জানাচ্ছেন, তাদের কোভিড টিকার ডোজ সম্পূর্ণ হয়েছে, আমার মেয়েকে বিয়ে করতে চান। বেশ মজা লাগছে।’

সাভিয়ো জানান, তিনি ফার্মাসিস্ট, স্থানীয় এলাকায় ওষুধের দোকান রয়েছে। করোনা মৃত্যু থেকে মুক্তির উপায় গণ-টিকাকরণ। কিন্তু লোকের মনে এখনও ভ্যাকসিন নেওয়া নিয়ে ভয় কাজ করছে। আমার দুই বন্ধুকে কোভিডের কারণে কিছু দিন আগে হারিয়েছি। বার বার ওদের বলেছিলাম টিকা নিতে, কিন্তু ওরা কথা শোনেননি। তাই ভ্যাকসিন নেওয়ার জন্য প্রচার করছি।’

পাত্রী কী বলছেন? বাবার জবাব, মেয়ে তো হেসেই খুন! বলছে-বাবা, তুমি পারো বটে!’

তবে বিজ্ঞাপনদাতা বাবা জানান, ২২ বছর বয়সি কন্যার বয়ফ্রেন্ড রয়েছে। ফলে পাত্ররা যতই ফোন করুক না কেন, আপাতত তাদের কারও সঙ্গেই মেয়ের বিয়ে হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা টিকার দু’টি ডোজ নেয়া পাত্র চেয়ে বিজ্ঞাপন!

আপডেট সময় ১১:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১