ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় বাহরাইনে ৭০ বাংলাদেশির মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাহরাইনে ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত মে মাসেই মারা গেছে ৩২ জন বাংলাদেশি।

সে কারণে বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মানামার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে বর্তমানে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়চ্ছে।

বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছে। তার মধ্যে মে মাসে ৩২ জন কর্মী মারা যান। এই অবস্থায় বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাহরাইন সরকার শুরু থেকেই করোনা ভাইরাসের টিকা বাহরাইনে বসবাসরত প্রবাসীদেরকে বিনামূল্যে দিয়ে আসছে। বাহরাইনে বসবাসকারী সবাইকে টিকা গ্রহণের জন্য শুরু থেকেই সরকার অনেক তাগিদ দিচ্ছে। যারা টিকা নেয়নি তাদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে। এই অবস্থায় সব বাংলাদেশি কর্মীকে টিকা নেওয়ার জন্য মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় বাহরাইনে ৭০ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১২:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১