ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই সন্তানের জনকের বাড়িতে ওঠার কারণ জানালেন ১ সন্তানের জননী

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে এক সন্তানের জননী (৩০) দুই সন্তানের জনকের বাড়িতে উঠেছেন। সোমবার উপজেলার রায়ের বাশালিয়া গ্রামের মৃত লিয়াকত হোসেনের (পর্বত) ছেলে প্রেমিক হান্নানের বাড়িতে ওঠেন তিনি। এ সময় তিনি বিয়ের দাবি জানান।

পরে বাড়ি থেকে বেড়িয়ে যেতে বললে প্রেমিকা বিয়ের দাবিতে অনড় অবস্থান নেয়। ঘটনাটি জানাজানি হলে বাড়িতে আশেপাশের শত শত লোকজন একনজর দেখার জন্য ভিড় জমায়। লোকজন দেখে কথিত প্রেমিক হারুন দুই সন্তান রেখে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর প্রেমিকের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার হুমকি দেন ওই নারী।

হান্নান রায়ের বাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম প্রহরী পদে চাকরি করেন।

এলাকাবাসী জানান, হান্নান এর আগেও এক বিধবা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করার সময় হাতেনাতে ধরা পড়লে গণপিটুনির শিকার হয়। তার পরও সে বারবার একই অপকর্ম করেই চলছে।

প্রেমিকা শিউলি বেগম বলেন, ৯ বছর পূর্বে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে। আমার একটি ছেলে সন্তান রয়েছে, আমার বাবা ভাই কেউ বেঁচে নেই। অনেক কষ্ট করে চলছি। কিন্তু হান্নান চার বছর ধরে আমাকে বিরক্ত করে আসছিল। গ্রামে বের হতে পারি না, লোকজন দেখলেই আমাকে দেখে হান্নানের নাম নিয়ে টিজ করে। বাধ্য হয়ে আমাকে হান্নানের বাড়িতে উঠতে হয়েছে। বিয়ের চাপ দিলে হান্নান বিয়ে করতে রাজি না হওয়ায় তার বাড়িতে অবস্থান নিয়েছি।

ইউপি সদস্য হিটলার জানান, বিষয়টা শুনেছি, কেউ আমার কাছে আসেনি। তবে হান্নান অনেক খারাপ ছেলে, চরিত্র বলতে কিছুই নেই। এর আগেও এ ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে। ওর বিচার হওয়া দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই সন্তানের জনকের বাড়িতে ওঠার কারণ জানালেন ১ সন্তানের জননী

আপডেট সময় ০৭:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১