ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান

‘ফাইজারের টিকা বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া হবে না’

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফাইজার-বায়োএনটেকের টিকা বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। যারা রেজিস্ট্রেশন করেছেন, সিরিয়াল অনুযায়ী যেসব মানুষ এখনও টিকা পাননি, তারা এ টিকা পাবেন।

সোমবার (৭ জুন) বিকেলে রাজধানীর বিসিপিএস অডিটোরিয়ামে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশের অবস্থান অনেকটাই ভালো। আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রেখেছি। সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা করেছি।

‘করোনায় বাংলাদেশের অর্থনীতির অবস্থান ধরে রাখতে পেরেছে। অন্য দেশের অবস্থা বেহাল। আমরা করোনায় কোনো উন্নয়ন কাজ বন্ধ করিনি। ’

সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসার জন্য সরকারের ১৫ হাজার টাকা খরচ হচ্ছে। যারা আইসিইউতে থাকছেন তাদের জন্য ব্যয় ৫০ হাজার টাকা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় আরো বক্তব্য দেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম ইকবাল আর্সলান ও মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘ফাইজারের টিকা বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া হবে না’

আপডেট সময় ০৭:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১