ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনীতিবিদদের জন্য ফেসবুক একটু কঠোর হচ্ছে!

আকাশ আইসিটি ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার এতদিন রাজনীতিবিদদের পোস্ট সেন্সর না করার পক্ষে অবস্থান নিয়েছিল। তবে এখন থেকে আর সেই সুবিধা পাবেন না রাজনীতিবিদদরা। তাদের জন্য একটু কঠোর হতে যাচ্ছে ফেসবুক। এখন থেকে নীতিমালা ভাঙলে রাজনীতিবিদদের পোস্ট সরিয়ে দেয়া হবে, যেমনটা করা হয় সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিমালার ঘোষণা আসার কথা রয়েছে আজ শুক্রবার।

বিশ্বনেতা এবং রাজনীতিবিদদের মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ করে দেয়ার জন্য ফেসবুক বরাবরই সমালোচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই নতুন এই নিয়ম করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গত মার্কিন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুকে পোস্ট নিয়ে তুলকালাম হয়। জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা ঠেকাতে তিনি ফেসবুকে একের পর এক পোস্ট করেন। তার পোস্টে উজ্জীবিত হয়ে অনুসারীয়া গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায়। এরপর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পকে ‘অনির্দিষ্টকালের’ জন্য নিষিদ্ধ করা হয়। তবে ঘটনার গুরুত্ব বিচারে স্বাধীন পর্যালোচনার জন্য ওভারসাইট বোর্ডের কাছে আবেদন করে ফেসবুক। পুনঃপর্যালোচনা শেষে ফেসবুকের আগের সিদ্ধান্তের পক্ষেই রায় দেয় সেই কমিটি।

সেই সঙ্গে ওভারসাইট বোর্ড বলেছে, সব ব্যবহারকারীর জন্য একই নিয়ম থাকা উচিত। সেই সঙ্গে ফেসবুকের বিদ্যমান নীতিমালা, যেমন নিয়ম ভাঙলেও কখন পোস্ট সরানো হবে না, তা ব্যবহারকারীদের কাছে পরিষ্কার করতে হবে।

গত এপ্রিলে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী রাজনীতিবিদেরা ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, এমন প্রমাণ দিলেও বারবার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়েছে ফেসবুক।

নতুন নিয়মের ফলে এখন থেকে মিথ্যা তথ্য দিয়ে সুবিধা নেয়ার সুযোগ আর পাবেন না রাজনীতিবিদদরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনীতিবিদদের জন্য ফেসবুক একটু কঠোর হচ্ছে!

আপডেট সময় ১১:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১