ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিয়াল-বার্সা-জুভেন্টাসের বিরুদ্ধে উয়েফার আইনি ব্যবস্থা শুরু

আকাশ স্পোর্টস ডেস্ক:

সুপার লিগের সঙ্গে যুক্ত থাকায় চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ দেওয়া হতে পারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসকে। উয়েফার নিয়ম ভেঙে দলগুলো এই শাস্তি পেতে যাচ্ছে বলে মঙ্গলবার উয়েফার তরফে বলা হয়েছে।

এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘তথাকথিত সুপার লিগ নিয়ে উয়েফার এথিকস ও ডিসিপ্লিনারি পরিদর্শকদের তদন্ত শেষে সংস্থাটির নীতিমালার সম্ভাব্য লঙ্ঘনের বিষয়টি মাথায় রেখে রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

উয়েফা প্রধান আলেকসান্দার সেফেরিন বলেন, ‘ওরা যদি বলে সুপার লিগ খেলবে তা হলে ওরা অবশ্যই চ্যাম্পিয়নস লিগ খেলবে না।

এর আগে ১২টি দল মিলে সুপার লিগ তৈরিতে এগোলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আগেই সরে দাঁড়িয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল, আর্সেনাল ও টটেনহ্যাম ছিল সেই তালিকায়। পরবর্তীতে অ্যাতলেটিকো মাদ্রিদ, এসি মিলান, ইন্টার মিলানও সরে যায়। ফলে পড়ে রয়েছে ৩টি ক্লাব।

যদিও কবে শাস্তি ঘোষণা করা হবে তা জানায়নি উয়েফা। ২৬ অগস্ট চ্যাম্পিয়নস লিগে কোন গ্রুপে কোন দল খেলবে তা বেছে নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু প্রতিযোগিতা। তার আগে এই ৩ ক্লাব না খেললে পরিবর্তে কারা খেলবে সেই বিষয়েও সিদ্ধান্ত নেবে উয়েফা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিয়াল-বার্সা-জুভেন্টাসের বিরুদ্ধে উয়েফার আইনি ব্যবস্থা শুরু

আপডেট সময় ০৮:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১