ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ, বাবা-মাকে হত্যার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর ছাত্রীর বাবা-মাকেও প্রাণনাশের ভয়ভীতি দেখায় ধর্ষক।

এতে ঘটনার ১০ দিন পর ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার খবর পেয়ে ধর্ষক শামীম (৩৫) আত্মগোপন করেছে।

ধর্ষক শামীম ফতুল্লার পশ্চিম দেলপাড়া টাওয়ারপাড় এলাকার মিলনের ভাইয়ের বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া মৃত বয়রা ডাক্তারের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, ধর্ষক শামীমকে ওই শিশু আঙ্কেল বলে ডাকে। ১৭ মে দুপুরে ছাত্রীকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যান। দুপুর আড়াইটায় বাসায় প্রবেশ করে শিশুকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে শামীম।

এতে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা বাসায় এসে বিষয়টি জানতে পেরে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে বাসায় আসলে ধর্ষক শামীম তাদের মামলা না করতে হুমকি দেয়।

মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে। আশা করি দ্রুত গ্রেফতার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয় দেখিয়ে শিশুকে ধর্ষণ, বাবা-মাকে হত্যার হুমকি

আপডেট সময় ০৮:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১