ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীর্ষে ওঠার হাতছানি টাইগারদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকাকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারিয়ে এক লাফে চার নম্বর পজিশনে উঠে গেছে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ম্যাচের মধ্যে আর মাত্র একটিতে জিতলেই তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে।

বাংলাদেশের মতো সমান ৪০ পয়েন্ট নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পজিশনে রয়েছেন ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

ওয়ানডে সুপার লিগের এই তালিকায় মাইনাস ২ পয়েন্ট নিয়ে ১২ নম্বর পজিশনে আছে শ্রীলংকা। এই তালিকায় নেদারল্যান্ডসই একমাত্র দল, যারা এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

এই পয়েন্ট টেবিলের ভিত্তিতেই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে শীর্ষে থাকা দলগুলো। তবে বিশ্বকাপের আয়োজক হওয়ায় ভারত সুপার লিগের এই পয়েন্ট তালিকা বিশেষ গুরুত্ব পাবে না। আয়োজক হিসেবে বিরাট কোহলিরা সরাসরি বিশ্বকাপ খেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শীর্ষে ওঠার হাতছানি টাইগারদের

আপডেট সময় ০৫:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১