ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

আকাশ জাতীয় ডেস্ক:

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার বাহিনী।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়। টাইগাররা মাঠে নেমেছে পূর্ণ শক্তি নিয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ইনিংস শেষে ২৫৭ রানে পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

দলীয় ১০২ রানে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় বাংলাদেশ। কিন্তু এরপর ক্রমেই লাগাম ঢিলা হয়। লঙ্কান ৮ নম্বর ব্যাটসম্যান ভানিডু হাসারাঙ্গা ক্রিজে গিয়ে ঝড় তোলেন। আর গুরুত্বপূর্ণ মুহূর্তে লিটন দাস ক্যাচ ফেললে শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় ধরা দেয় বাংলাদেশকেই।

৪৪তম ওভারের শেষ বলে দলীয় ২১১ রানে হাসারাঙাকে সাজঘরে ফেরান পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। পরের বলেই ইসুরু উদানার উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। হাঁফ ছাড়ে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচের ৯টিতেই হার দেখেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ড্র।

বল হাতে ১০ ওভারের স্পেলে ১০ ওভারের স্পেলে ৩০ রানে চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এতে ওয়ানডেতে ৫০ শিকার পূর্ণ হলো এ টাইগার অফস্পিনারের। ৪৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মিরাজের শিকার ৫১ উইকেট। পেসার মোস্তফিজুর রহমান তিন ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন দুই উইকেট। ১০ ওভারের স্পেলে ৪৪ রানে এক উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বললেন জয়া আহসান

জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৯:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১