ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। তামিম ইকবালের সঙ্গে ব্যাট করতে নেমে উইকেট হারিয়েছেন লিটন দাস ও সাকিব আল হাসান। একপাশ আগলে রেখে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক তামিম। ৭০ বলের ইনিংসে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ধনাঞ্জয়ার করা ২২তম ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। পরের বলেই মোহাম্মদ মিঠুনকে সাজঘরে ফেরান ধনাঞ্জয়া।

দলীয় ৯৯ রানে চতুর্থ উইকেট খোয়ায় বাংলাদেশ। তবে পরে ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক পূর্ণ করেন মুশফিকুর রহীম। ধাক্কা সামলে ক্রিজে তাকে সঙ্গ দেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। এতে ছয় উইকেট হারিয়ে ইনিংস শেষে ২৫৭ রানে পুঁজি পায় বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ২৫৮ রান।

সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুরে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়। টাইগাররা মাঠে নেমেছে পূর্ণ শক্তি নিয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

আপডেট সময় ০৫:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১