ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যেখানে সাকিব তামিমকে ছাড়িয়ে বিশ্বসেরাদের কাতারে মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ছক্কা হাঁকানোর দিক থেকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই তালিকায় নিজের স্থান করে নিতে রিয়াদ ছাড়িয়ে গেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৪৭টি ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ১৩৩টি ছক্কা হাঁকান ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। ১১৩টি ছক্কা হাঁকিয়ে তৃতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান।

ছক্কা হাঁকানোর এই তালিকায় বিশ্বের টেস্ট খেলুড়ে ১২টি দলের মধ্যে সবার পরেই আছে বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের নাম। তিনি দেশের হয়ে সর্বোচ্চ ৮৯ ম্যাচে অংশ নিয়ে সবচেয়ে বেশি ৪৮টি ছক্কা হাঁকান। ৪৪ ও ৩৩টি ছক্কা হাঁকান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

তবে টি-টোয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশি ১৭০১ রান করেছেন তামিম। ১৫৬৭ রান নিয়ে দ্বিতীয় পজিশনে সাকিব আর ১৫০৭ রান নিয়ে তিনে মাহমুদউল্লাহ ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৩ হাজার ১৫৯ রান করে শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২৯৩৯ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। ২৮৬৪ রান করে তৃতীয় পজিশনে ভারতীয় সেরা ওপেনার রোহিত শর্মা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বললেন জয়া আহসান

যেখানে সাকিব তামিমকে ছাড়িয়ে বিশ্বসেরাদের কাতারে মাহমুদউল্লাহ

আপডেট সময় ১১:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১